ছাত্র ছাত্রীদের "Electrostatics & Magnetostatics" পড়ানোর জন্য এই বইগুলো নিয়ে বসেছিলাম।
একেই বলে জাহির করা। 🤭
"দেখো Mommy, কত পড়ছি আমি"।
কিন্তু কেউ যদি ভেবে বসেন, আমি সত্যিই এতো পড়েছি, তাহলে সেটা ডাহা ভুল। সব পড়ে ফেললে তো আমি কবেই বিদ্বান হয়ে যেতাম 🙄।
একদম বাঁদিকের বইটা (Jackson) খুলতেই মাথা ঘুরে গেলো। যেহেতু পতিদেবতার বই, ওনাকে জিজ্ঞেস করলাম, "এই সব তুমি পড়েছো? 😱"। তিনি বললেন, "অনেক ধৈর্য্য ধরে পড়তে হবে 🧐"। ধৈর্য্য আমার এমনিতে খুব খারাপ নয়, কিন্তু, এক্ষেত্রে syllabus শেষ করতে হবে। কাজেই Jackson মহাশয়কে সসম্মানে Almirah তে যথাস্থানে রেখে আসলাম। হাঁফ ছেড়ে বাঁচলাম। একটা ভার কমলো। 🫡
তার পর, আসলাম, চট্টোপাধ্যায় এবং রক্ষিত বাবুদের কাছে। আমার B.Sc-র বই, আমার প্রিয় লেখকদের বই। ভাবলাম এনাদের সাহায্যেই বৈতরণী (মানে, এই semester😅) পার হয়ে যাবো। ওমা, বই খুলতেই চক্ষু চড়কগাছ, সব কিছুই "ঘুরিয়ে নাক দেখানোর মতো Calculation" এ ভর্তি । যেটা অনেক সহজে দেখানো সম্ভব, সেটাও জটিল ভাবে করা। "টিনের চালে কাক, আমি তো অবাক 😯"। এই নাকি আমার এতো প্রিয় বই। বুঝলাম, বয়সের সাথে সাথে স্বাদ বদলায়। তবে, এনাদেরকে সাথেই রাখলাম। মায়া তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে, এই বইটা সব সময়ই পড়ি, প্রতি Semester -এই লাগে, তাই সব সময়ের সঙ্গী। পরিচিত মানুষের সাথে যেমন স্বাচ্ছন্দ্য বোধ হয়, এও তেমনই।
তার পরের ভদ্রলোকত্রয়ের সাথে পরিচয় College -এ পড়াতে এসে। সহজ বই, একটু এদিক ওদিক ভুল ত্রুটি আছে, কিন্তু এতো কম সময়ে syllabus শেষ করার জন্য আমার মতে ভালো বই। তার পর, এই বই দেখতেও সুন্দর, ছিমছাম, রোগা, পাতলা 🫠। এখন যেমন কেউ মোটাসোটা মানুষ পছন্দ করেননা, তেমনি ছাত্র ছাত্রীরাও মোটা বই দেখলে কষ্ট পায়। আমিও নিশ্চয়ই পেতাম, ওদের জায়গায় থাকলে।
তাই, সাঁতরা Publication এর সব বই গুলোই আমার কাছে সযত্নে রয়ে গেছে। CU, CBCS এর মায়া কাটিয়ে CCF এ উত্তীর্ণ হয়েছে। কিন্তু আমি সাঁতরা Publication-এর মায়া কাটিয়ে উঠতে পারিনি।
কিন্তু বিধি বাম ☹️। CCF এর নতুন syllabus, অনেক কিছু সংযোজিত হয়েছে। কাজেই, সাঁতরা বাবুর Production House-ও আমাকে সম্পূর্ণ সাহায্য করতে ব্যর্থ হলো। তবে, হ্যাঁ, কিছু সাহায্য অবশ্যই পেয়েছি।
এতো কিছু দেখে শেষ অবধি, Griffiths বাবুর কাছে আসলাম। একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। নতুন syllabus-এ যা আছে, মোটামুটি সবটাই ওনার কাছে পাওয়া গেলো। তারপর ভদ্রলোক গল্প করতেও ভালোবাসেন খুব, আমার মতই 🤭। খুবই মজাদার ভদ্রলোক। তাই, পড়তেও ভালো লাগে। আমার পতিদেবতার তো প্রিয় পদার্থবিদ্যা - লেখক। আমাকে তিনি অনেকবার বলেছেন আগে, Griffiths -এর বই পড়তে। কিন্তু তখন তো আমি ছোট্টো ছিলাম 👶🏻, নাম দেখেই ভয় পেয়ে গেছিলাম। পড়া আর হয়নি।
IIT Kanpur এ Griffiths এসেছিলেন, পতিদেবতা এবং তার বন্ধুদের সাথে ওনার ছবিও আছে। তবে আমার কাছে এই মূহুর্তে সেই ছবি নেই। কিন্তু ওনার sign করা বই আছে। সেই বই আপাতত আমারই জিম্মায় 😎।
শেষ করি, Edminister ভদ্রলোকের কথা বলে। ওনার লেখা, এই বইটা Schaum's Series এর বই। এই series এর বই আমার গুটি কতক আছে। আমার বেশ পছন্দই হয়। এই বই গুলোতে কথার কচকচানি বিশেষ থাকে না। সমস্যা এবং তার সমাধান নিয়ে এনারা ব্যস্ত।
এই বিশেষ বইটা আমার জামাইবাবুর বই। অনেক বইয়ের সাথে এটাও উনি আমাকে দান করেছিলেন। Engineer -এর কাছ থেকে পাওয়া বই । কাজেই ওই যে বললাম, সমস্যা আর সমাধান, এই টুকু দাবী হলে, এই বই একদম উপযুক্ত 😁।
কিন্তু ভালো করে জমিয়ে Theory পড়তে চাইলে অবশ্যই Jackson এ ফিরে যেতে হবে।
যায় হোক, আমিও হয়তো আমার ভয় কাটিয়ে আবার একদিন Jackson সাহেবকে নিয়ে বসবো। হতেই পারে, সেদিন হয়তো বুঝতেও পারলাম।
আপাতত, সবার সাহায্যে, অনুকম্পায় Syllabus শেষ করে ফেলেছি। তাই সবাইকেই আবার Almirah তে আরাম করতে পাঠিয়ে দিচ্ছি। দিয়ে আমিও আমার প্রিয় কাজটা করতে যাচ্ছি। মানে, ওই আর কি, ঘুমাতে 🤭🤤।
বিঃ দ্রঃ আমি Syllabus শেষ করেছি মানে ছাত্রছাত্রীরা শেষ করেছে, তেমন মোটেই না 😉। ওরা আমাকে বলতে পারেনি যে কথা, সেটা কাল আমাকে, আমার পতিদেবতা বলেছেন - "ধূর, এখন ওরা ঘুরবে, ফিরবে, আনন্দ করবে, বেড়াতে যাবে, Status দেবে। তা নয়, তুমি জোর করে ওদের "Bound Current Density"- র Direction ⬆️ বোঝাচ্ছো 🙄। আমি হলে তো খুব বিরক্ত হতাম।"
সত্যি বলছি, আমিও হতাম। 😓


No comments:
Post a Comment