আরে ভাই, স্কোরটা কত? আরে না, ক্রিকেট নয়, ক্রিকেট নিয়ে যে গালাগালির যুদ্ধ শুরু হয়েছে দুই মৈত্রী দেশের মধ্যে, সেই স্কোরটা জানতে চাইছি!
শোন ভাই, লড়াই করতে আমরা কেউ কম যায় না। এতদিন লড়িনি কারন লড়াই করার মত ইম্পর্টান্ট টপিক পাইনি। ওই সব গঙ্গা পদ্মা তিস্তা জলবন্টন নিয়ে লড়ে আমরা কি করব? ওর জন্য তো মমতা মোদী হাসিনা জী আছেন। জলের মত সামান্য ব্যাপার নিয়ে লড়ে ইজ্জত খোয়ানোর কোনো মানে আছে? আমরা মারামারি খেয়োখেয়ি করব জেন্টলম্যান'স গেম নিয়ে।জানিস না ওটা রাজার দেশ থেকে আমদানী হয়েছি?ওটাকে আপন করতে পারলেই নিজের মধ্যে একটা রাজা রাজা ভাব আসে, বুঝলি?
আর আমরা বাঙালী, আমরাই তো দেশের মুখ ( দু দেশের জন্যই প্রযোজ্য ), বাংলাদেশ এর রাষ্ট্রীয় ভাষা বাংলা, তাই তারা বাংলাতেই কমেন্ট করবে আর সেই ভাষা তো একমাত্র পশ্চিমবঙ্গবাসীই বুঝতে পারবে।অগত্যা সারা দেশের অপমানের জবাব দেবার ভার তো বাঙালির কাঁধেই বর্তেছে। তো চল গুরু, হুড়িয়ে ঝগড়া করি। আর তা করতে গিয়ে যদি শুদ্ধ বাংলায় মা বোনদের নামে একটু অশ্লীল কথা বার্তা বলা হয়ে থাকে তাতে আর এমন কি?
আরে ভাই, দেশ তা তো আগে, ও থুড়ি ক্রিকেট তা তো আগে। দেশের লোক মরলো কি বাঁচল, মহারাষ্ট্রে জলের অভাবে লোক নাজেহাল হলো কি না হলো তাতে আমার কি?
আমার বাপু টাকা আছে, আমি টিভি কিনেছি, টিকেট কেটেছি খেলা দেখার, কাজেই পিচ ঠিক থাকা চাই।তার জন্য গ্যালন গ্যালন জল নষ্ট হোক না, কিছু বিলো প্রভার্টি লেভেল এর লোক কষ্ট পাক না, কি অসুবিধা? আরে ভাই, দেশের মাটিতে খেলা হচ্ছে, এইটুকু কৃচ্ছসাধন করবে না? কিন্তু খেলা ক্যানসেল হলে চলবে না বস্, দেশের মাটিতে খেলা দেখার আনন্দ টুকুও যদি না দিতে পারো, তবে বিসিসিআই, তুমি পাকিস্থানে কেটে পড়।

আর এই যে মেয়েরা (বাংলাদেশী এবং ভারতীয়), তোদের কি হবে বলত? কিচ্ছু বুঝিস না খেলা নিয়ে, তোরা বাঁচবি কি নিয়ে? তোদের ক্রিকেট-এর অ আ ক খ জ্ঞান নেই, শুধু পড়ে আছিস রান্নাবান্না আর শপিং নিয়ে।
শোন, ক্রিকেট আগে, রান্নাবান্না না করলেও চলবে (না না, মানে... যেদিন ম্যাচ থাকবে সেদিন বাইরে থেকে চায়নিজ আনিয়ে নেব রে পাগলি), কিন্তু তোর ক্রিকেট জানাটা মাস্ট। নইলে তোর সাথে আমি কি নিয়ে কথা বলবো ? আমার জ্ঞানটাও তো জাহির করতে হবে, না কি? দেখ ওই সব অন্য খেলায় আমার মন নেই, ভারতীয় কবাডি টীম এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছে তো কি? ওগুলো কোনো খেলা হলো নাকি?

শোন, ক্রিকেট হলো এমন একটা জিনিস যেটা রোজ ভাতের সাথে মেখে খেতে হয় , কাজেই হাজার গন্ডা ফেসবুক পেজ খুলে এই নিয়ে এক্সট্রিম গালাগালি না দিলে পেটের ভাত হজম হয় না।
কি? আর একজন ব্লগার খুন হয়েছে? তো আমি কি করব?
এরম আলতু ফালতু কথা কেন লেখ বাবা পাবলিক সাইটে? এই সব ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, ধর্মীয় উদারতা নিয়ে বেশি কথা বলতে এসো না।
তুমি জানো, রোহিঙ্গাদের কোনো দেশ নেই।সেখানে তোমাদের নিজেদের একটা করে দেশ আছে, আর সবচেয়ে ইম্পর্টান্ট, তোমাদের দেশের একটা করে ক্রিকেট টীম আছে।
কাজেই চুপচাপ টিভিতে খেলা দেখো আর চাউমিন খাও। আমি বলি কি, রাষ্ট্রপুঞ্জ বরং রোহিঙ্গাদের জন্যও একটা ক্রিকেট টীম বানানোর ব্যবস্থা করুক, নিজেদের টীম এর হয়ে ফেসবুক পেজ এ লড়াই করতে করতে ভুলেই যাবে ওদের আসলেই কোনো দেশ নেই।

No comments:
Post a Comment