Thursday, 29 September 2016

সাদাকালো

তুমি খারাপ আমি ভালো
সোজাসাপ্টা সাদাকালো।
আমি বাঁচলে মরবে তুমি
অথবা, তুমি বাঁচলে আমি।

আমার ভাবনা আমার নীতি
অরাজি হওয়াই তোমার রীতি।
শান্তিচুক্তি আলোচনা সব
সহাবস্থান অতি অসম্ভব।

আমি যদি রুখি শফকত আলী
তুমিও দেখোনা আনটোল্ড স্টোরি।
বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী
কেহ নাহি দেব, এইটুকু জানি।

হামলা তুমি চালালে উরি'তে
আমার জবাবও এক তুড়িতে।
তোমার পঁয়ত্রিশ নাকি আমার আঠারো
গুনতিতে কম হলে আমার পোয়াবারো।

এরই মাঝে পড়ে আমার ছরা'তে
যদি আলো হারায় আমারই ঈশা,
মনে রেখো, তোমার গুলির ভয়েতে
বিলেতে বাঁচে তোমারও দিশা।

শান্তি নয়, তোমার যুদ্ধ চাই
মরলে মানুষ ক্ষতি কিছু নাই।
তবে চলুক এ লড়াই, চলতেই থাক
সমাজ উন্নয়ন সব থেমে যাক।

4 comments:

ভোটের বাজারে বা বাজারে ভোট!

আজ বাজারে বেড়িয়ে এনার সাথে দেখা হলো। হাস্যমুখে ঘুরে বেড়াচ্ছেন দলের সাথে। বাজারের মধ্যে একজন আওয়াজ দিলো, কে vote দেবে CPIM কে...