এই মুহূর্তে আমার ব্লগের view ২২২২, মোটে ২০ টা post আছে (এই লেখাটা এখুনি publish করলাম, তাই include করলাম না), তাহলে গড় করলে দাঁড়ায়, আমার প্রতিটা পোস্ট ১১১.১ জন করে পড়েছেন।
'আমার প্রবাসী জীবন' এই লেখাটা ৩ দিনে প্রায় ৩০০ বার পড়া হয়েছে, এটা আমার কাছে সত্যিই ভীষণ আনন্দের। আমি তেমন ভাবে ব্লগের প্রচার করিনি, মানে ব্লগে লিখলেও ফেসবুকে শেয়ার করতাম না। শেষে আমার বন্ধু, হানটুর ধমকিতে পড়ে, শেয়ার করতে শুরু করি। আসলে যখন আমি কিছু লিখি তখন শুধু লেখার আনন্দেই লিখি, এটা ভেবে হয়তো লিখিনা, যে কে পড়বে বা না পড়বে, কিন্তু লেখা হয়ে গেলে দুনিয়াকে জানাতে ইচ্ছে হয়, ইচ্ছে হয় আরো দু-চার জন পড়ুক। সেই দু-চার জন থেকে দুহাজার জন আমার লেখা পড়ে ফেলেছেন সেটা ভেবে সত্যিই আমি 'বিগলিত'। 😊😊😊😊
আমার লেখা আমার দৃষ্টিকোণ থেকে লেখা, আমি যে ভাবে দুনিয়াকে দেখি, সেই ভাবেই লিখি। তাই, আমার লেখার মধ্যে যখন কেউ নিজেকে খুঁজে পায় তখন (বিষ্ময়-সহ) আনন্দ হয়।
আমার প্রিয় বন্ধুর ফরমায়েশে, 'এগারো বছর পর' লিখেছিলাম, তার ভালো লেগেছিলো, নিজেকে বেশ সার্থক মনে হয়েছিল। অবশ্য, অনেকেই ওই লেখার সাথে নিজের মিল খুঁজে পেয়েছেন। তবে আশ্চর্যের বিষয়, ওই লেখার পর, আমি আর এক বন্ধুর কাছ থেকে লেখার ফরমায়েশ পেয়েছি, তার মনে হয়েছে, আমি তার কথাটাও লিখে ফেলতে পারবো আর তার সেটা পড়তে ভালো লাগবে। সত্যিই এটা আমার কাছে প্রাপ্তি। আমি পেশাদার লিখিকা নয়, রোজ রোজ লিখিও না। তাই, আমার ব্লগ নিয়মিত update হয়না। উপরুন্তু, আমি লিখলে আমার মায়ের রাতে ঘুম হয়না, সে কথা উনি ফেসবুকে পোস্টও করেছেন।😜😜😜😜
তবুও যখন মাথার মধ্যে ভাবনা চিন্তা ঘুরে বেড়ায়, না লিখে উপায় থাকে না। বন্ধুর আবদার নিশ্চয় মেটাবো যদি মাথায় শব্দ আসে। মাঝে অনেক বছর লেখা, গান, ছবি আঁকা থেকে দূরে ছিলাম, চর্চায় ছেদ পড়েছে। তারপর দেখলাম, পড়াশুনো বাদে আমি যেমন থাকতে পারি না, এগুলো বাদেও আমি সম্পূর্ণ নই। নিজেকে ফিরে পাওয়ার প্রয়াসেই এই ব্লগের সূচনা। আমি প্রথম গল্প লিখেছিলাম তখন হয়তো আমার ৬/৭ বছর বয়স ছিল। এখন আমি নিজের ১২/১৩ বছর বয়সের লেখা বা ছবি আঁকা দেখলে নিজেই অবাক হয়ে যায়। স্কুলে ভর্তি হওয়ার আগে আঁকা আর গান গাওয়া শুরু করেছিলাম। সীতার বনবাসের মতো টানা চোদ্দ বছর গান শিখেছিলাম। এখন না গান না আঁকা, কিছুই আসে না তেমন। লেখাটাও আসে না। তবুও লিখি যা ভাবি তাই। মা, মামা, দিদি, ছোড়দিভাই, বন্ধু আর এই ব্লগ view আমাকে এইসব ছাই পাশ লেখাতেও উৎসাহিত করে। তাই লিখে যাই মাঝে মাঝে সময় সুযোগ পেলে। নিজেকে হারালে কষ্ট বড়ো তাই লেখার সাথে বেঁচে থাকি। 😊😊😊
No comments:
Post a Comment