Wednesday, 14 September 2016

সুর

তোমাকে অনেক গল্প
বলতে ইচ্ছে করে।
বলতে পারিনা,
ভয় লাগে বড্ডো।
যে তারটা বাধঁছিলাম
তোমার জন্য,
সেটা যদি বেসুরো হয়ে যায় হটাৎ!

গল্পগুলোতো রূপকথা নয়,
তাই শুনতে শুনতে
ঘুমিয়ে পড়বে
তারও উপায় নেই।
বরং জেগে থাকতে পারো,
অনেককটা রাত।

তোমার মায়াবী রাত গুলোকে
নিষ্ঠূর কর্কশ বানাতে
ইচ্ছে করে না।
তাই স্বপ্ন ভাঙ্গার কষ্ট
সেটা নয় আমার কাছেই থাক।

2 comments:

  1. হোক না কিছু সুর বেসুরো , তাতে তো কোনো ক্ষতি নেই
    বেসুরো গুলো পরিমার্জন করে সুরে বেঁধে
    জীবনের মঞ্চে উপস্থাপন করার মধ্যেই তো আনন্দ।

    ReplyDelete
    Replies
    1. অসাধারণ অভিমত । 🙏

      Delete

পড়া এবং পড়ানোর পাঁচকাহন।

  ছাত্র ছাত্রীদের "Electrostatics & Magnetostatics" পড়ানোর জন্য এই বইগুলো নিয়ে বসেছিলাম। একেই বলে জাহির করা। 🤭 "দেখো M...