তোমাকে অনেক গল্প
বলতে ইচ্ছে করে।
বলতে পারিনা,
ভয় লাগে বড্ডো।
যে তারটা বাধঁছিলাম
তোমার জন্য,
বলতে ইচ্ছে করে।
বলতে পারিনা,
ভয় লাগে বড্ডো।
যে তারটা বাধঁছিলাম
তোমার জন্য,
সেটা যদি বেসুরো হয়ে যায় হটাৎ!
গল্পগুলোতো রূপকথা নয়,
তাই শুনতে শুনতে
ঘুমিয়ে পড়বে
তারও উপায় নেই।
বরং জেগে থাকতে পারো,
অনেককটা রাত।
তোমার মায়াবী রাত গুলোকে
নিষ্ঠূর কর্কশ বানাতে
ইচ্ছে করে না।
তাই স্বপ্ন ভাঙ্গার কষ্ট
সেটা নয় আমার কাছেই থাক।
গল্পগুলোতো রূপকথা নয়,
তাই শুনতে শুনতে
ঘুমিয়ে পড়বে
তারও উপায় নেই।
বরং জেগে থাকতে পারো,
অনেককটা রাত।
তোমার মায়াবী রাত গুলোকে
নিষ্ঠূর কর্কশ বানাতে
ইচ্ছে করে না।
তাই স্বপ্ন ভাঙ্গার কষ্ট
সেটা নয় আমার কাছেই থাক।
হোক না কিছু সুর বেসুরো , তাতে তো কোনো ক্ষতি নেই
ReplyDeleteবেসুরো গুলো পরিমার্জন করে সুরে বেঁধে
জীবনের মঞ্চে উপস্থাপন করার মধ্যেই তো আনন্দ।
অসাধারণ অভিমত । 🙏
Delete