পাঁচ সাত নাকি এগারো
কবে প্রথম দেখা হয়েছিল
মনে পড়ে কি, এখনো?
স্কুলের ব্যালকনিতে দাঁড়িয়ে
অপেক্ষায় থাকতাম তোর
বুঝতে কি পেরেছিলি, কখনো?
কখনো বা রাস্তার মোড়ে
আটকে রাখতাম তোকে
কবিতা কিম্বা রাজনীতির অজুহাতে।
সাইকেল করে বাড়ি ফেরার পথে
গান শোনাতাম, তোরও কি কিছু
ভালোলাগা মিশেছিল তাতে?
অথবা সেই বৃষ্টি মাথায় পড়তে যাওয়া
সে তো ছিল কেবল তোকে
একটিবার দেখতে চাওয়ার ছুঁতো।
সাইন্স ল্যাবের ক্লাস আলাদা
রাগ হতো খুব।
এখন ভাবি, ইস, যদি একসাথে হতো।
তারপর সেই হারিয়ে গেলি,
বলা হলো না সেসব কথা
অজস্র সব আঁকিবুকি, ভাবনা আমার।
পেরিয়ে গেলো অনেক বছর
এখন যদি হটাৎ করে
ডাকি তোকে, আসবি আবার?
বিঃ দ্রঃ এই লেখাটা এক বন্ধুর ফরমায়েশে লেখা, প্রথমবার চেষ্টা করছি কারো হয়ে ভাবতে, ঠিকঠাক তার ভাবটা প্রকাশ করতে পারলাম কিনা, বুঝতে পারলাম না। পরীক্ষায় পাস করলাম কিনা, সেটা জানার অপেক্ষায় থাকলাম।
কবে প্রথম দেখা হয়েছিল
মনে পড়ে কি, এখনো?
স্কুলের ব্যালকনিতে দাঁড়িয়ে
অপেক্ষায় থাকতাম তোর
বুঝতে কি পেরেছিলি, কখনো?
কখনো বা রাস্তার মোড়ে
আটকে রাখতাম তোকে
কবিতা কিম্বা রাজনীতির অজুহাতে।
সাইকেল করে বাড়ি ফেরার পথে
গান শোনাতাম, তোরও কি কিছু
ভালোলাগা মিশেছিল তাতে?
অথবা সেই বৃষ্টি মাথায় পড়তে যাওয়া
সে তো ছিল কেবল তোকে
একটিবার দেখতে চাওয়ার ছুঁতো।
সাইন্স ল্যাবের ক্লাস আলাদা
রাগ হতো খুব।
এখন ভাবি, ইস, যদি একসাথে হতো।
তারপর সেই হারিয়ে গেলি,
বলা হলো না সেসব কথা
অজস্র সব আঁকিবুকি, ভাবনা আমার।
পেরিয়ে গেলো অনেক বছর
এখন যদি হটাৎ করে
ডাকি তোকে, আসবি আবার?
বিঃ দ্রঃ এই লেখাটা এক বন্ধুর ফরমায়েশে লেখা, প্রথমবার চেষ্টা করছি কারো হয়ে ভাবতে, ঠিকঠাক তার ভাবটা প্রকাশ করতে পারলাম কিনা, বুঝতে পারলাম না। পরীক্ষায় পাস করলাম কিনা, সেটা জানার অপেক্ষায় থাকলাম।
দারুন একটা কবিতা। কবিতাটার মধ্যে আমার খুব পরিচিত " একজন " এর ভাবনার অনেক অনেক মিল পেলাম। তাই কবিকে " তার " হয়ে আমি একশোই একশো দিলাম। আশা করবো কবি " তার " আরো অনেক চিন্তাভাবনা এবং যাকে নিয়ে তার ভাবনা চিন্তা " তার " চিন্তা ভাবনা গুলোকেও কবিতার রূপ দেবে। শুভ কামনা রইলো।
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ শুভকামনার জন্য। নিশ্চয় দেব কবিতার রূপ আমার বন্ধুর আরও অনেক ভাবনাকে। যে বন্ধুটির কথা ভেবে, তার সেই 'তার'-এর উদ্দেশ্যে লেখা, আশা করি এই কবিতা পড়ে, সেও হয়তো আমার কাছে নিজের মনের কথা ব্যক্ত করবে, আমার কাছে না করলেও বন্ধুটির কাছে করবে এই ভরসায় আছি। যদি সেটা করে,তাহলে তার উত্তরটিও কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আর আমি নিশ্চিত 'তার' উত্তরও সদর্থকই হবে। নিয়মিত আমার ব্লগে লক্ষ্য রাখলেই বোঝা যাবে।
Delete