Thursday, 25 August 2016

ক্ষনিকের চাওয়া

যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি

তুমি কি চাও সেটা বুঝে যাচ্ছি, এক মুহূর্তের জন্যেও আমায় চাইলেও সেটা অনুভব করতে পারছি, অথচ পুরো জীবন ধরে আমি কি চাই সেটাই বুঝে উঠতে পারলাম না। আসলে তুমি কি চাও, সেটা বোঝা বোধহয় সহজ। তখন আমি শুধু তোমার আকাঙ্খাকেই লক্ষ করি, তা বাদে তোমার মনে কি চলছে সেটা নিয়ে মাথা ঘামাই না। তাই তোমার এক মুহূর্তের চাওয়াটাও আমার কাছে সুস্পষ্ট হয়ে ওঠে। অথচ আমার চাওয়া যেন পায়ে বেড়ি পরে আসে, সাথে নিয়ে আসে অনেক এলোমেলো চিন্তা, কার্যকারণ তার পরিণতি আর কিছুটা ভয়ও।
আর এই চিন্তাগুলো যখন মাথায় ডালপালা ছড়াতে শুরু করে আমার আসল চাওয়াটাই যেন অলীক হয়ে যায়। অনেক কঠিন কঠিন শব্দ দিয়ে সেই আবেগটাকে চাপা দিয়ে দিই, মনকে বোঝাই ওটা শুধুই ক্ষনিকের-ই  চাওয়া ছিল। এমন কত কত আখাঙ্খা ইচ্ছে আমাদের থাকে যা কখনো পূরণ হয় না। পূরণ হতে  পারেও  না। এমন হাজারো অসফল কাহিনী জোগাড় করে মনকে শান্তনা দিই।
ক্ষনিকের আবেগ কে ক্ষনিকের ঘরেই স্থান দিই।
তবে এতো কিছু জানা বোঝার পরেও ক্ষনিকের চাওয়াটা যখন উঁকি দেয়, তাহলে এক মুহূর্তের জন্য হলেও সেই চাওয়াটা সত্যি ছিল, ঠিক যেমন সত্যি ছিল তোমার চাওয়াটাও। আমিই শুধু হারিয়ে ফেলেছি তাকে প্রতিবন্ধকতার বেড়াজালে।



No comments:

Post a Comment

পড়া এবং পড়ানোর পাঁচকাহন।

  ছাত্র ছাত্রীদের "Electrostatics & Magnetostatics" পড়ানোর জন্য এই বইগুলো নিয়ে বসেছিলাম। একেই বলে জাহির করা। 🤭 "দেখো M...