Thursday, 25 August 2016

প্রেমের গল্প

প্রথমেই বলে রাখি, 'একটি ত্রিকোণ প্রেমের গল্প'-র সাথে এই লেখার কোনো সম্পর্ক নেই কিন্তু। আর এটাও অনেক পুরোনো লেখা, সময়ের অভাবে পোস্ট করা হয়নি। 

----
আজ একটা প্রেমের গল্প শোনো,
আরে রোস রোস;
অতো নায়ক নায়িকা নিয়ে মাথা ঘামালে 
গল্পটাই তো মাটি। 
হ্যাঁ, তা, নায়ক ও আছে আর নায়িকাও।
কিন্তু তারাই কি সব?
প্রেম নিজেই তো এক চরিত্র। 
এই যেমন ধরো ট্রেন,
সে যেমন চলতেই থাকে;
এই প্রেমও ঠিক তেমনই 
আসলে তার থেকেও বেশী,
অনন্ত অবিনশ্বর। 
আমি, তুমি বা নায়ক নায়িকা 
সেই প্রেমের রেল গাড়িতে যাত্রী মাত্র। 
গন্তব্যে পৌঁছালে নেমে পড়ি,
তখন আমাদের ছেড়ে আসা জায়গাগুলো 
দখল করে জাঁকিয়ে বসে 
নতুন কোনো শালিক জোড়া। 
ঠিক আমরা যেমন ভেবেছিলাম,
এই শিহরণ এই মুগ্ধতা শুধুমাত্র 
           আমাদেরই;
ওদের ভাবনাতেও কোনো ব্যতিক্রম হয়না।

গল্পটা কিন্তু একই থাকে,
শুধু চরিত্র গুলো বদলে যায়। 

No comments:

Post a Comment

পড়া এবং পড়ানোর পাঁচকাহন।

  ছাত্র ছাত্রীদের "Electrostatics & Magnetostatics" পড়ানোর জন্য এই বইগুলো নিয়ে বসেছিলাম। একেই বলে জাহির করা। 🤭 "দেখো M...